দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়লেন মহিলা ও শিশু-সহ অন্তত ৭০ জন

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বা ভেসে গিয়েছিল একাধিক সেতু। ফলে কাজ চালানোর জন্য জায়গায় জায়গায় বাঁশের সাঁকো তৈরি করেই পারাপার করছিলেন স্থানীয় বাসিন্দারা। সেরকমই একটি অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি ঘাটালে। হুড়মুড়িয়ে অন্তত ৭০ জন গিয়ে পড়লেন নদীতে। তবে নদীতে জল কম থাকায় বড় ধরণের কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। দুর্ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটেছে ঝুমি নদীর উপর ঘাটালের কনদর্প এলাকায়। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। তবে বেশ কয়েকজন আহত হয়েছে, চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকশো স্থানীয় বাসিন্দা কনদর্প এলাকায় হরিনাম সংকীর্তন করতে করতে ঘড়ুই ঘাটের সাঁকোর উপর দিয়ে যাচ্ছিলেন। আচমকাই ওই অস্থায়ী বাঁশের সাঁকো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সাঁকোর উপরে বহু মহিলা ও শিশুও ছিল তখন। তবে স্থানীয়দের দাবি, যখন ওই হরিনাম সংকীর্তনের দল বাঁশের সাঁকোটি পার হচ্ছিল, তখনই একটি ছোট চারচাকা গাড়ি ওই অস্থায়ী সাঁকোয় উঠে আসে। ফলে চাপ নিতে না পেরেই ভেঙে পড়ে সাঁকোটি। তবে এসময় ঝুমি নদীতে জল কম থাকায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। স্থানীয় মানুষজন নদীর জলে ঝাপিয়ে পড়ে উদ্ধারকাজে হাত লাগায় প্রথমে। পরে খবর পেয়ে আসে পুলিশ ও দমকল। ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক জানান, উদ্ধারকার্য চলছে, তবে কেউ তলিয়ে গিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ