মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭১০টি গ্রাম পঞ্চায়েতে CSP, দুয়ারে ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই ৭১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয় রাজ্যের সমবায় দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ অর্থনীতিকে(Rural Economy) চাঙ্গা করতে হলে সব গ্রামে ব্যাঙ্কিং পরিষেবাকে(Banking Service) পৌছে দেওয়ার পক্ষে বার বার মত ব্যক্ত করেছেন দেশের অর্থনীতিবিদরা। কিন্তু সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক চালু করতে হলে রিজার্ভ ব্যাঙ্কের(RBI) অনুমতি লাগে। সেই জাঁতাকলে পরে বহু বছর কাটিয়ে দিয়েছেন বাংলার(Bengal) ৭১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কেননা ওই গ্রাম পঞ্চায়েতগুলিতে সরকারি বা বেসরকারি কোনও ব্যাঙ্কের শাখা ছিল না। আর তার জেরে ওই সব গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা আর্থসামাজিক পরিষেবাগুলি পোউঁছে দিতেও অসুবিধা হচ্ছিল রাজ্য সরকারের। শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই ৭১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয় রাজ্যের সমবায় দফতর। এখন সেই দফতর থেকেই জানানো হয়েছে, ওই ৭১০টি গ্রামের বাসিন্দাদের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে সেখানে খোলা হয়েছে Customer Service Point বা CSP যা গ্রাহক পরিষেবা কেন্দ্র হিসাবেও সুপরিচিত। ওই ৭১০টি গ্রাম পঞ্চায়েত সহ সারা রাজ্যে এই ধরনের মোট ২৬৩১টি গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছে রাজ্য সমবায় দফতর।

আরও পড়ুন কাঁথির শ্মশান দুর্নীতি মামলার চার্জশিটে নাম সৌমেন্দুর, চাপে অধিকারীরা

গ্রাম উন্নত হলে শহরেও তার প্রভাব পড়ে। আর তার জেরে সামগ্রিকভাবে গোটা রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয়। মূলত এই পরিকল্পনার ওপর ভিত্তি করেই রাজ্যের ৭১০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে ব্যাঙ্কিং পরিষেবা ছিল না, সেখানে রাজ্যের সমবায় সমিতির উদ্যোগে খোলা হয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্র। সেখানে এখন সব সুবিধাই মিলছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গ্রাহক পরিষেবা কেন্দ্র কার্যত নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মত প্রশাসনিক কর্তাদের। রাজ্যে কৃষি সমবায় সমিতি রয়েছে যার মাধ্যমে গ্রামীণ মানুষ ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাঁরা গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে আর্থিক লেনদেন করতে পারছেন। সব জেলাতেই এই ধরনের গ্রাহক পরিষেবা কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সমবায় দফতর। সমবায় মন্ত্রী অরূপ রায়ের(Arup Roy) দাবি, গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে গ্রাহক পরিষেবা কেন্দ্র। সব ধরনের ব্যাঙ্কিং পরিষেবা মিলছে সেখানে যা গ্রামীণ ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে গিয়েছে। ৭১০টি গ্রাম পঞ্চায়েতে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে রয়েছে ২৬৩১টি। সাধারণ মানুষের স্বার্থে তা আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।    

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি