হাজিরা দিতে চেয়ে দিল্লি থেকে সিবিআইকে ফোন গোপালের, কিন্তু হৈমন্তী কোথায়?

চলতি সপ্তাহে কলকাতায় ফিরে নিজাম প্যালেসে হাজিরা দিতে চান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজিরা দিতে চেয়ে এবার গোপন ডেরা থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) আধিকারিককে ফোন করলেন নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতি (Gopal Dalapati) ওরফে আরমান গঙ্গোপাধ্যায় (Arman Ganguly)। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভুল তথ্য দিচ্ছেন বলে ফোনে সিবিআই আধিকারিকের কাছে দাবি করেছেন গোপাল। তবে গোপাল দলপতি স্বতঃপ্রণোদিত হয়ে গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করলেও এখনও পর্যন্ত হদিশ মিলছে না গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের।

সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম সাক্ষী গোপাল দলপতি গোপন ডেরা থেকে এক সিবিআই আধিকারিককে ফোন করেছিলেন। সেই কথোপকথনে গোপাল জানান, চলতি সপ্তাহে কলকাতায় ফিরে নিজাম প্যালেসে হাজিরা দিতে চান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অন্যতম অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে ভুল তথ্য দিচ্ছেন। আর তাই সেই ভুল সংশোধন করতে নিজের কাছে থাকা ‘সত্য’ তথ্য তিনি গোয়েন্দাদের জানাতে চান। সেই কথোপকথনে সিবিআই আধিকারিক গোপালের কাছে জানতে চান তিনি বর্তমানে কোথায় রয়েছেন, তার উত্তরে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় কিছুই জানাননি গোয়েন্দা আধিকারিককে। তবে গোপন সূত্রের খবর, গোপাল বর্তমানে দিল্লিতে রয়েছেন।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ জেরায় গোয়েন্দাদের কাছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম প্রকাশ্যে আনেন প্রথম। তাঁর দাবি, টাকা ঢুকেছে গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টেও। নিয়োগ কেলেঙ্কারিতে এই নয়া নাম নিয়ে শুরু হয় চর্চা। শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তীর পৈতৃক বাড়িতে ভিড় করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তবে সেখানে তাঁর মা ও বোনের দেখা মিললেও হৈমন্তীর কোনও খোঁজ মেলেনি।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস