১২১ বছর পর চৌরঙ্গির কনক বিল্ডিং থেকে সরল সিটি ব্যাঙ্কের সাইন বোর্ড

ভারতের প্রথম বিদেশি ব্যাঙ্ক হিসেবে যাত্রা শুরু করেছিল সিটি ব্যাঙ্ক। সালটা ছিল ১৯০২।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে বিদেশি ব্যাঙ্ক হিসেবে যাত্রা শুরু করেছিল সিটি ব্যাঙ্ক। সালটা ছিল ১৯০২। সে বছর চৌরঙ্গী রোডে (Chowringhee Road) লালরঙা কনক বিল্ডিং (Kanak Building) থেকে শুরু হয়েছিল তাদের ব্যবসা। দু বছর আগে ২০২১ সালে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) অধিগ্রহণ করে এই ব্যাঙ্ককে। আর এর পর ২০২৩ সালে কনক বিল্ডিং থেকে সরে গেল এই বিদেশি ব্যাঙ্কের সাইন বোর্ড।

২০২১ সালে অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) ভারতে সিটি ব্যাঙ্কের (Citibank) গ্রাহক পরিষেবা ও খুচরো ব্যবসা অধিগ্রহণ করার পর শুরু হয়েছে রিব্র্যান্ডিংয়ের কাজ। মার্চ মাস থেকেই দুটি ব্যাঙ্ক একসঙ্গে মিশে যাবে। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুধু অ্যাক্সিস ব্যাঙ্কের লোগো থাকবে না কনক বিল্ডিংয়ে। অ্যাক্সিস ও সিটি দুই ব্যাঙ্কের লোগো থাকবে সাইন বোর্ডে। তবে দুই ব্যাঙ্কের এমন সংযুক্তিকরণের চুক্তিতে গ্রাহক পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে দুই ব্যাঙ্কের তরফে। সিটি ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, দুই ব্যাঙ্ক গ্রাহক পরিষেবার প্রতি দায়বদ্ধ। তাই এই অধিগ্রহণের পর পরিষেবায় কোনও সমস্যা হবে না।

উল্লেখ্য সিটি ব্যাঙ্ক ২০২১ সালেই জানিয়েছিল, এশিয়া মহাদেশের ও ইউরোপের ১৩টি দেশ থেকে গ্রাহক পরিষেবা ও খুচরো ব্যবসা গুটিয়ে নিতে চলেছে তারা। যে দেশগুলি থেকে এই ব্যবসা গোটাতে চেয়েছিল ব্যাঙ্কটি তার মধ্যে ভারত (India) ছাড়াও চিন (China), ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, পোল্যান্ড, রাশিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, বাহরিন, থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল