এনকাউটারে খতম উমেশ পাল খুনের আরও এক শ্যুটার

এনকাউন্টারে খতম শ্যুটার উসমানকে ধরিয়ে দেওয়ার জন্য আর্থিক পুস্কার ঘোষণা করেছিল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: সপ্তাহের প্রথম দিন সোমবার সাত সকালেই গুলির শব্দে ঘুম ভাঙল প্রয়াগরাজের কাউন্দিয়ার বাসিন্দাদের। পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে বসপা বিধায়ক রাজু পালের খুনের প্রত্যক্ষদর্শী উমেশ পালের হত্যাকান্ডে জড়িত বিজয় কুমার ওরফে উসমান চৌধুরী। গত সপ্তাহেই আর এক খুনি আরবাজকে খতম করেছিল যোগী পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি আদালত থেকে বাড়ি ফেরার সময়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে যায় বসপা বিধায়ক রাজু পালের খুনের প্রত্যক্ষদর্শী উমেশ পাল। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার মুখেই ছয় দুষ্কৃতী তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। মাত্র ৪৫ সেকেন্ডেই শেষ হয় অভিযান। উমেশ পালের খুনের পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঙ্কার ছেড়েছিলেন, হত্যাকান্ডে জড়িত কাউকে রেয়াত করা হবে না।

গত সপ্তাহে প্রয়াগরাজের ধুমনগঞ্জে নেহরু পার্কে এনকাউন্টারে উমেশ হত্যাকান্ডে জড়িত আরবাজকে খতম করেছিল পুলিশ। হত্যাকান্ডে জড়িত বিজয় কুমার ওরফে উসমান চৌধুরীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। এদিন সাত সকালে গোপন সূত্রে খবর পেয়ে   কাউন্দিয়ায় একটি গোপন ডেরায় হানা দেয় পুলিশের বিশাল দল। উসমানকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশও। আর তাতেই খতম হয় কুখ্যাত দুষ্কৃতী।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য