আপাতত উচ্চ প্রাথমিকে বন্ধ নিয়োগ! তিন মাস অতিরিক্ত সময় পেল এসএসসি

তাই আরও তিনমাস সময় দেওয়া হোক। এসএসসি'র আর্জিতে মান্যতা দিয়েছে আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের উচ্চ-প্রাথমিকের নিয়োগে কিছুতেই কাটছে না জটিলতা। ১৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও একগুচ্ছ অভিযোগ জমা পড়ে আদালতে। সঠিক ভাবে নিয়োগ না হওয়ার কথা জানানো হয়, যার ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করে গত জুলাই মাসে একটি নির্দেশ দেয় আদালত। বলা হয়, সচিব পদমর্যাদার আধিকারিকদের দিয়ে ৩ মাসের মধ্যে এই সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করতে হবে। সেই প্রক্রিয়াতেও জটিলতা সৃষ্টি হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন স্কুল সার্ভিস কমিশন। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কমিশন জানায়, এত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে তা এত দ্রুত খতিয়ে দেখে সমাধান করা সম্ভব না। তাই আরও তিনমাস সময় দেওয়া হোক। এসএসসি’র আর্জিতে মান্যতা দিয়েছে আদালত।

কমিশনের বক্তব্য শুনে বেঞ্চ নির্দেশ দিয়েছে, সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনকে। তবে এই সময়ের মধ্যে তারা কোনও নিয়োগ করতে পারবে না। শিক্ষা দফতরের সহ-অধিকর্তা প্রতিটা অভিযোগ খুঁটিয়ে দেখবেন, বলেও জানিয়েছে আদালত। বুধবার আদালতে কমিশন জানায় মোট ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে তিন মাসে সাড়ে ছয় হাজার অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে। বাকি অভিযোগ খতিয়ে দেখতে এখনও তিন মাস অতিরিক্ত সময় লাগবে। আর সেই আর্জিকেই মান্যতা দিয়ে অতিরিক্ত তিন মাস সময় দিয়েছে আদালত। এসএসসি নিয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব অভিযোগের নিষ্পত্তি হোক। পুরো ব্যাপারটা এসএসসি-কে দেখতে হবে, যাতে কোনও বিলম্ব ছাড়াই প্রক্রিয়া শেষ করা যায়। ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। ১৫ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।

২০১৬ সালে উচ্চ প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই নিয়োগে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন একাধিক চাকরিপ্রার্থী। যার ভিত্তিতে টানা পাঁচবছরের বেশি সময় ধরে মামলা চলে নিষ্পত্তির রাস্তা দেখা যায়। কিন্তু তাতেও আরও কিছুটা মাস সময় চেয়ে নিয়েছে এসএসসি।

আজকের রাশিফলঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ব্যক্তিকে বিশ্বাস করবেন না, বড় বিপদের সম্ভাবনা

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…