অ্যালকোহলের সঙ্গে ২টি ভায়াগ্রা বড়ি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি

অ্যালকোহলের সঙ্গে সিলডেনাফিলের দুটি ৫০ মিলিগ্রাম ট্যাবলেট খেয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল ঘটনা, অ্যালকোহল পান করার সময় দুটি ভায়াগ্রা বড়ি খেয়ে মৃত্যু হল নাগপুরের ৪১ বছর বয়সী এক ব্যক্তির। ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন জার্নালে (Journal of Forensic and Legal Medicine) প্রকাশিত একটি কেস স্টাডি উদ্ধৃত করে এ কথা জানিয়েছে news.au.com নামের সংবাদমাধ্যম।

গবেষণাপত্রে বলা হয়েছে, নাগপুরের বাসিন্দা ওই ব্যক্তি একটি হোটেলে এক মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে অ্যালকোহলের সঙ্গে সিলডেনাফিলের দুটি ৫০ মিলিগ্রাম ট্যাবলেট খেয়েছিলেন তিনি। প্রসঙ্গত সিলডেনাফিল ‘ভায়াগ্রা’ ব্র্যান্ড নামে বাজারে বিক্রি হয়। দুটি ভায়াগ্রা বড়ি একসঙ্গে খেয়ে ফেলার পরদিন সকাল থেকে তাঁর দেহে অস্বস্তি তৈরি হয়। বমি করেন ৪১ বছর বয়সী ওই ব্যক্তি। ব্যক্তিটির এমন শারীরিক পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর মহিলা সঙ্গীটি। তিনি তাঁকে চিকিৎসা নেওয়ার জন্য বলেন। কিন্তু মহিলার কথায় কর্ণপাত করেননি অসুস্থ ব্যক্তি। সঙ্গীকে তিনি জানান, আগেও তিনি ভায়াগ্রা নিয়েছেন, সেই সময়ও তাঁর এমন শারীরিক অবস্থা হয়েছিল।

যদিও পরে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ব্যক্তিটির মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে ৩০০ গ্রাম জমাট বাঁধা রক্তের ডেলা খুঁজে পাওয়া গিয়েছে। চিকিৎসকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, অ্যালকোহল ও ওষুধ একসঙ্গে খাওয়ার ফলে এবং আগে থেকে উচ্চ রক্তচাপ থাকায় তাঁর মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর