H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ভারতে প্রথম মৃত্যু দু’জনের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন হরিয়ানা এবং অন্যজন কর্ণাটকের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: H3N2 ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জায় ভারতে দু’জনের মৃত্যু হয়েছে, দেশে H3N2 ভাইরাসের সংক্রমণের ফলে এই প্রথম মৃত্যু হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন হরিয়ানা এবং অন্যজন কর্ণাটকের বাসিন্দা।

দেশে এখনও পর্যন্ত প্রায় ৯০টি H3N2 ভাইরাসের কেস রিপোর্ট করা হয়েছে। পাশাপাশি H1N1 ভাইরাসের কেস শনাক্ত হয়েছে ৮টি। গত কয়েক মাস ধরে সমগ্র ভারতে ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ সংক্রমণ H3N2 ভাইরাসের ফলে হয়েছে। এই ভাইরাস ‘হংকং ফ্লু’ (Hong Kong flu) নামেও পরিচিত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা সাব-টাইপগুলির তুলনায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে।

ভারতে এখনও পর্যন্ত শুধুমাত্র H3N2 এবং H1N1 সংক্রমণ ধরা পড়েছে। উভয় ভাইরাসেরই কোভিডের মতো উপসর্গ রয়েছে। ফলে নতুন করে এই ভাইরাসের সংক্রমণ মাথাচড়া দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। H3N2 এবং H1N1 ভাইরাস দ্বারা সংক্রমিত হলে ক্রমাগত কাশি, জ্বর, সর্দি, শ্বাসকষ্টের মত লক্ষ্মণ দেখা দেয়। একইসঙ্গে রোগীদের মধ্যে বমি বমি ভাব, গলা ব্যথা, শরীরে ব্যথা এবং ডায়ারিয়াও হতে পারে। যা প্রায় এক সপ্তাহ ধরে চলতে পারে। চিকিৎসকদের মতে, ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। কাশি, হাঁচি এবং সংক্রামিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সংক্রমণ রুখতে করোনার মতো মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ