দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালের বিল মেটাতে নবজাতক বিক্রির চেষ্টা, পরিত্রাতা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:  পুলিশ।

নামটা শুনলেই মনে ভক্তিভাব জেগে ওঠে না। কিন্তু সেই পুলিশ যদি পরিত্রাতা হয়ে ওঠে?

গল্প মনে হলেও এটাই সত্যি।

হাসপাতালের বিল মেটাতে গিয়ে দম্পতি তাদের নবজাতককে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে পুলিশ মাঠে নামে। তারা শুধু ওই নবজাতককে উদ্ধার করেই থেমে থাকেনি। হাসপাতালের বিলও মিটিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় শহরের একটি বেসরকারি মাতৃসদন ও স্বাস্থ্য সেবা ক্লিনিকে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ ইব্রাহিম বাহিনীর এই মানবিক কাহিনি প্রকাশ্যে আনেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের বাসিন্দা নুরনবীর অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা আক্তারকে গত ৮ নভেম্বর বহেরাতলা এলাকার মাতৃসদন ও স্বাস্থ্য সেবা ক্লিনিকে হাসপাতালে ভর্তি করেন। পরদিন তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। চিকিৎসা ও ওষুধ বাবদ বিল আসে ১২ হাজার টাকা। দুঃস্থ পরিবারের পক্ষে এই টাকা কোনওভাবেই পরিশোধ করা সম্ভব ছিল না। তাঁরা সদ্যোজাতকে  বিক্রির সিদ্ধান্ত নেন।

দম্পতির এই সিদ্ধান্তের কথা পাঁচকান হতে সময় লাগেনি। খবর যায় পুলিশের কাছে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ ইব্রাহিম কুইক রেসপন্স টিমকে দ্রুত হাসপাতালে পাঠান। পুলিশই হাসপাতালের বিল মেটায়।

শিশুবিক্রির চেষ্টার খবর ছড়িয়ে পড়তে যেমন সময় লাগেনি, পুলিশের এই মানবিক ভূমিকার খবর ছড়িয়ে পড়তেও দেরি হয়নি। পুলিশ সুপার মহম্মদ ইব্রাহিম বাহিনীর এই মানবিক ভূমিকার খবর দিতে গিয়ে জানান, টাকার অভাবে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না ওই দম্পতি। চেষ্টা ছিল সদ্যোজাতকে বিক্রি করে বিল পরিশোধের। হাসপাতালের বিল মিটিয়ে নবজাতককে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ