ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টে রক্ষাকবচ চাইলেন আইনজীবী সঞ্জয় বসু

বুধবার সেই আবেদনের শুনানি হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED) তাঁকে হেনস্থা করছে, এই অভিযোগ তুলে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। মঙ্গলবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বুধবার সেই আবেদনের শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে সঞ্জয়ের আবেদনের শুনানি হতে পারে।

প্রসঙ্গত রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তলব করেছে ইডি। ওইদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। সেই তলবকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী। প্রসঙ্গত ইতিমধ্যে গত ১ মার্চ তাঁকে দিনভর জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ওইদিন তাঁর বাড়িতে প্রায় ২৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসু জানান, সঞ্জয় বসু ভুয়ো অর্থনৈতিক সংস্থা সংক্রান্ত একাধিক মামলায় রাজ্য সরকারের আইনজীবী ছিলেন। সেই কারণে তাঁকে বার বার হেনস্থা করার চেষ্টা করছে ইডি।

ইডি সূত্রের খবর, আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত নথি খতিয়ে দেখে আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?