নেতাই হাইস্কুলে শিক্ষকের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের লালগড় থানার নেতাই হাইস্কুলে (Netai High School)৩৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু মাত্র চার জন শিক্ষক রয়েছে। তাই ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীরা মঙ্গলবার বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে শিক্ষক নেই। বারবার প্রশাসনকে এলাকার বাসিন্দারা শিক্ষক নিয়োগের জন্য জানিয়েছেন।

তা সত্ত্বেও শিক্ষক নিয়োগের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলে পঠন-পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামবাসীরা সাতজন ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করে স্কুলটি কোনক্রমে টিকিয়ে রেখেছেন। কিন্তু কতদিন আর এভাবে তারা স্কুলটিকে টিকিয়ে রাখতে পারবেন তা নিয়ে গ্রামবাসীরা চিন্তায় রয়েছেন। সেই জন্য নিরুপায় হয়ে মঙ্গলবার বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিদ্যালয়ের সামনে বসে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে আন্দোলন শুরু করেছে। ছাত্র-ছাত্রীদের ওই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন নেতাই গ্রামের গ্রামবাসীরা।

বিদ্যালয়ের গেটে তালা(Lock) লাগিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করায় মঙ্গলবার ওই বিদ্যালয়ের পঠন-পাঠন সম্পুর্ন বন্ধ রয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দশম শ্রেণীর ছাত্রীদের বক্তব্য যদি জীবন বিজ্ঞানের শিক্ষক না থাকে তাহলে তারা সেই বিষয়ে কোন কিছু না জেনেই কি আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে?

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ