আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে চলছে ইউনিয়ন পরিষদের ভোট

আন্তর্জাতিক ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে চলছে ইউনিয়ন পরিষদের ভোট। ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে, চলবে টানা ৪টে পর্যন্ত। মুখ্য নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে ৮৩৫ ইউপিতে। কেননা ৫ ইউপিতে সব পদে জনপ্রতিনিধিরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭ ইউপি ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে। 

দ্বিতীয় ধাপে মোট ভোট কেন্দ্র হচ্ছে ৮৪৯২টি। মোট ভোটার হচ্ছে ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৮৩৫ ইউপিতে  চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৩১০ জন: সংরক্ষিত নারী প্রার্থী ৯১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৮৭৪৭ জন। এ নির্বাচনের মোট ৪১২১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ