সল্টলেকে তল্লাশি এসটিএফের, আনা হল টাকা গোনার মেশিন

ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের নাওভাঙা এলাকায় প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফের মোট ১৪ আধিকারিক এই তল্লাশি অভিযান চালাচ্ছে। পার্ক স্ররকাসে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সেই সূত্র ধরে সল্টলেকের নাওডাঙা এলাকার এই ঠিকানার হদিশ পান। অভিযুক্তদের সঙ্গে মাদক যোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, মহম্মদ মোমিন খান নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। পার্ক সার্কাসের একটি ঠিকানায় তল্লাশি চালিয়ে সল্টলেক সেক্টর ৪ এর এই ঠিকানা পায় তদন্তকারীরা। বুধবার রাত থেকে সেক্টর ৪ অঞ্চলে যেখানে তল্লাশি চালাচ্ছে এসটিএফ আধিকারিকরা, সেখানে নার্কটিক্স যোগও মিলেছে। উদ্ধার হয়েছে হেরোইন, ব্রাউন সুগার সহ নগদ টাকা। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে এই তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য এর আগে কলকাতা শহরের পার্শ্ববর্তী নিউটাউন শহর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। বুধবার বিকেলে নিউটাউনের (Newtown) একটি কলসেন্টারে অতর্কিতে হানা দিয়ে  প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। ওই বিপুল পরিমাণ টাকা সেখানে কেন এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ৩ কোটি ৯৬ লক্ষ টাকার (Money Recovered in Kolkata) পাশাপাশি উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি। দুটো সোনার আংটি। সূত্রের খবর, গত ৪ তারিখে ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের। তাঁরা গুজরাট ও দিল্লিতে থাকেন বলে জানা যাচ্ছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার তদন্ত চলতে চলতেই গত ৬ তারিখে লিলুয়াতে হানা দেয়। সেখানে আরও দুজনকে পাকড়াও করা হয়। তাঁদের কাছে থাকা মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও