Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লি ক্যাপিটালসের সেনাপতির দায়িত্বে ওয়ার্নার, ডেপুটি অক্ষর পটেল

ঋষভ পন্থ আইপিএল থেকে ছিটকে যাওয়ায় নয়া অধিনায়ক বেছে নিলেন দিল্লি ক্যাপিটালসের কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাই বৃহস্পতিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। সেনাপতির দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের কাঁধে। আর তাঁর ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর পটেলকে। অধিনায়ক হিসেবে ওয়ার্নারের নাম ঘোষণায় কার্যত বিস্মিত ক্রিকেট মহল।

গতকাল বুধবারই কলকাতায় দুদিনের শিবির শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। দলের অনুশীলনে হাজির ছিলেন অন্যতম পরিচালক ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, শিগগিরই পন্থের বিকল্প হিসেবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। আর তার ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে নয়া অধিনায়কের নাম ট্যুইট করে ঘোষণা করা হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের নয়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার এর আগে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন। ২০১৬ সালে তাঁর অধিনায়কত্বেই আইপিএল চ্যাম্পিয়ান হয়েছিল হায়দরাবাদ। যদিও গত কয়েক বছরে খুব একটা ব্যাটিং ছন্দে নেই অজি ব্যাটার। কিন্তু দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হওয়ার কারণে তাঁর কাঁধেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব ছেড়েছেন দিল্লি ক্যাপিটালসের শীর্ষ কর্তারা। ২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে প্রথম আইপিএলে অভিষেক ঘটেছিল ওয়ার্নারের। টানা পাঁচ বছর খেলার পরে দিল্লি ছেড়ে হায়দরাবাদে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে হায়দরাবাদের কর্তারা তাঁকে ছেড়ে দিয়েছিলেন। ওয়ার্নারের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম সহ অধিনায়কত্বের দায়িত্ব পেলেন অক্ষর পটেল।

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক