পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ১০ দিনের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আগামী ১লা এপ্রিল থেকে গোটা রাজ্যে এই ক্যাম্প শুরু হবে চলবে টানা ১০ দিন। অর্থাৎ ১০ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশনামায় এই দশ দিনব্যাপী ‘দুয়ারে সরকার'(Duyarea Sarkar) ক্যাম্প শুরুর বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী ১০ দিনের এই দুয়ারে ক্যাম্পে রূপশ্রী, কন্যাশ্রী, জয় জোহার ,মানবিক, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, জাতি সার্টিফিকেট, খাদ্যসাথী ,স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার সহ ৩২ টি প্রকল্পের যাবতীয় আবেদন ও সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে সমস্যাগুলি ও আবেদন পত্র আসবে তা ১১ থেকে ২০ এপ্রিলের মধ্যে সব সমস্যার সমাধান করে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের। কি মধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। প্রায় ৬কোটি ৭৭ লক্ষ মানুষের দুয়ারে সরকার ক্যাম্পে এসে তাদের সমস্যার সমাধান হয়েছে। সম্প্রতি বিগত দুয়ারে সরকার ক্যাম্পের সমস্যার সমাধান কতটা হয়েছে তা জানতে নবান্নে রিভিউ মিটিংয়ে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

সেখানে তিনি অতি দ্রুত সব সমস্যা সমাধানের নির্দেশ দেন। এরপরই ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের সমস্যা সমাধানের নির্দিষ্ট তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে, তাই অতি দ্রুত যারা এখনো পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা পাননি ,তাদের কাছে পৌঁছে দিতে ফের ১০ দিনের কর্মসূচি হাতে নিল রাজ্য সরকার।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা