বুধে জগন্নাথ মন্দিরে পুজো, বৃহস্পতিতে নবীনের সঙ্গে বৈঠক, ওড়িশায় পৌঁছলেন মমতা

মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে তিনি ভুবনেশ্বরে পৌঁছন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরেই ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে (Bhubaneshwar Airport) পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে তিনি ভুবনেশ্বরে পৌঁছন। সে রাজ্যে বাংলার একটি অতিথিনিবাসের জন্য জমি চিহ্নিত করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

ওড়িশায় গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর জগন্নাথ মন্দিরে পুজোও দেবেন তিনি। বুধবার বিকেলে জগন্নাথ মন্দিরে পুজো দেবেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দোপাধ্যায় নিজেকে জগন্নাথের ভক্ত বলে এর আগে একাধিকবার জানিয়েছেন। কালীঘাটে তাঁর বাড়িতে কালীপুজোয় দেখা যায় পুরীর মন্দিরের অনেককেই। পুজো দেওয়ার পরদিন বৃহস্পতিবার নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করা এবং শক্তিশালী করা।

উল্লেখ্য গত শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে ২০২৪ সালের নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকের পর নবীনের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার পর আগামী শুক্রবার জনতা দল (এস) এর নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠক রয়েছে মমতার। কালীঘাটে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার কলকাতা থেকে ভুবনেশ্বরে উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধযায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি-সহ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ তারিখ ৩০ তারিখ আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান করবেন মুখ্যমন্ত্রী

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি