সহকারি প্রধান শিক্ষকের অন্যত্র বদলির অর্ডারে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে রাস্তা ঘিরে বিক্ষোভ,স্কুলে তালা লাগিয়ে গেটের সামনে ধরনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ।স্কুলের প্রধান শিক্ষককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। নন্দকুমার(Nandakumar) এলাকার ঘটনা। নন্দকুমার ব্লকের বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখর ধল দীর্ঘ ২১বছর যাবত এই প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ছাত্র-ছাত্রীদের ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন শিক্ষক শেখরবাবু। যেহেতু খাতায় কলমে প্রধান শিক্ষক নন, সরকার তাই এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নতুন শিক্ষক আনার সিদ্ধান্ত নেয়। আর নতুন নিয়োগের প্যানেল ঘোষণা হওয়ার পর শেখর বাবুকে অন্যত্র স্কুলে চলে যাওয়ার অর্ডার আসে। এমন খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। অর্ডার আসার পর আজ সকাল থেকে স্কুল চত্বরে ছাত্র-ছাত্রী অভিভাবকরা বিক্ষোভ দেখান এবং স্কুলের গেটে তালা লাগিয়ে স্কুলের গেটের সামনেই বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা সকলে। স্কুল চত্বরে স্কুলের শিক্ষক শেখরবাবু আসতে ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েন এবং শিক্ষককে জড়িয়ে ধরে বিক্ষোভ দেখান। আর এই বিক্ষোভের খবর পেয়ে নন্দকুমার থানার(Nandakumar P.S.) পুলিশ স্কুল চত্বরে আসে। পুলিশের সামনে রাস্তা আটকে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। অভিভাবকদের একটাই দাবি যে, শিক্ষক শেখর ধলকে এই স্কুল ছেড়ে চলে যেতে দেওয়া যাবে না।

আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ শেখর বাবুর হাতে। শেখর শিক্ষক না থাকলে অন্য স্কুলে চলে যাব ছাত্র-ছাত্রীদের এমনটাও হুঁশিয়ারী ছাত্র-ছাত্রী অভিভাবকদের। তবে এই স্কুলে শেখরবাবু না থাকলে আমরা এই স্কুলে ছাত্র-ছাত্রীদের আর পাঠাবো না। এই মুহূর্তে নন্দকুমার পুলিশকে ঘিরে চলছে বিক্ষোভ। উত্তেজনা পারদ ক্রমশ বাড়ছে বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়(Bargoda Jalpai Primary School) এর সামনে। পুলিশ উত্তেজিত অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ