জাতীয় সঙ্গীত অবমাননা: নিম্ন আদালতের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মমতা

শিগগিরই ওই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সমন জারির নির্দেশ খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শিগগিরই ওই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চহ্বাণ প্রেক্ষাগৃহে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত চলাকালীন তিনি চেয়ারে বসেছিলেন এবং জাতীয় সঙ্গীত না গেয়ে মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন বলে অভিযোগ জানিয়ে কাফে প্যারেড থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। পুলিশ কোনও পদক্ষেপ না করায় মু্ম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সমন পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২২ সালের ২ মার্চ হাজির থাকার নির্দেশ দেন বিচারক।

কিন্তু গত ১২ জানুয়ারি নিম্ন আদালতের সমনের নির্দেশে ‘পদ্ধতিগত ত্রুটি’র কথা জানিয়ে নতুন করে এফআইআর দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিলেন বিশেষ আদালতের বিচারক আর এন রোকড়ে। বিশেষ আদালতের বিচারকের সেই নির্দেশকেই বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর্জিতে তিনি বলেছেন, ফের মামলা নগর দায়রা আদালতে ফেরানোর কোনও এক্তিয়ার নেই বিশেষ আদালতের বিচারকের। তাই তার নির্দেশ খারিজ করে দেওয়া হোক।

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা