রাহুলের সাংসদপদ খারিজের আবহে বাক-স্বাধীনতার পক্ষে সওয়াল বাংলার রাজ্যপালের

রাজ্যপাল বলেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।’

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধিকে (Rahul gandhi) সাংসদপদ থেকে খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যা নিয়ে সরগরম দেশের রাজনীতি। বিরোধীরা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নেমেছে। সেই আবহে এবার বাক-স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রবিবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।

কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) এক অনুষ্ঠানের রাজ্যপাল (Governor CV Ananda Bose) বলেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।’ যদিও রাজ্যের সাংবিধানিক প্রধান তাঁর বক্তব্যে রাহুল গান্ধির প্রসঙ্গ আনেননি। কিন্তু বর্তমান প্রেক্ষিতে বাংলার রাজ্যপালের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য শুক্রবার সাংসদপদ থেকে খারিজ হওয়ার পরদিন শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি। সেখানে তিনি গণতন্ত্রের স্বার্থে প্রশ্ন করা থামাবেন না বলে জানিয়ে দেন স্পষ্ট ভাষায়। সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁকে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘ফের প্রশ্ন করব’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘একটি সাধারণ প্রশ্ন থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এই গোটা নাটকটি পরিকল্পনা করে করা হয়েছে। আদানির শেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কে বিনিয়োগ করেছে? আমি এই ধরণের হুমকি, সাংসদপদ খারিজ করা বা কারাদণ্ডের নির্দেশকে ভয় পাই না।’ তিনি আরও বলেন, ‘আমি প্রশ্ন করতে থাকব এবং ভারতে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।’

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস