আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট, ১৩ মে গণনা, ঘোষণা নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।  আগামী ১০ মে কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ এবং ১৩ মে গণনা হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। ২২৪টি বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোটগ্রহণ হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner)। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তিনি।

কর্ণাটকে আগামী বিধানসভা নির্বাচনে ৫.২১ কোটি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যার মধ্যে ২.৬২ কোটি পুরুষ ভোটার এবং ২.৫৯ কোটি মহিলা ভোটার রয়েছেন বলে জানান রাজীব কুমার (Rajiv Kumar)।

২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে পাঁচ বছর আগে কোনও দলই সরকার গড়ার মতো ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। ফলে কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দল (এস) জোট বেঁধে সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী। যদিও মাত্র ১৪ মাসের মাথাতেই ওই সরকারের পতন ঘটেছিল। একাধিক কংগ্রেস ও জেডিএস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে ২০১৯ সালের জুলাই মাসে দলবদলুদের নিয়ে রাজ্যে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পা। ২০২১ সালের জুলাইতে দলীয় গোষ্ঠীকোন্দলের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয় ইয়েদুরাপ্পাকে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ