Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুবাইয়ের আকাশে উড়ছেন বনি, এখানেও কুন্তল ঘোষকে নিয়ে খোঁটা, নেটপাড়ার কী বক্তব্য

না অভিনেতা আছেন কলকাতাতেই। পুরনো ভিডিও শেয়ার করে দুবাইয়ের স্মৃতিতে ভেসেছেন মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা বনি সেনগুপ্ত, যাঁকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। শুধু তাই নয়, তাঁকে নিয়ে নানারকম জল্পনা-কল্পনা চলছে সোশ‍্যাল মিডিয়াতেও। চলছে নানা বাদানুবাদ। কারণটা মোটামুটি সবারই জানা। চলতি মাসেই ইডি তলব করেছিল অভিনেতাকে। নিয়োগ দুর্নীতিতে জড়িত আরেক নাম কুন্তল ঘোষের সঙ্গে যোগ রয়েছে বনিরও। তা খুঁজে পেতেই ইডির তলব। যদিও তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল অর্থাৎ কুন্তল ঘোষের থেকে ৪৪ লক্ষ টাকা নেওয়া, তা ইতিমধ্যেই চুকিয়ে দিয়েছেন অভিনেতা।

কিন্তু তাতেও শান্তি নেই বনির। ঝামেলা মিটতেই রওনা দিয়েছেন বিদেশে। দুবাই উড়ে গিয়েছেন অভিনেতা! সেখানে গিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় জুড়েছেন তিনি। আর তাতেই গালিগালাজ নেটি নাগরিক দের। অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভিডিও দিয়ে বাহবার জায়গায় কপালে জুটল গালমন্দ!

দুবাইয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বিশ্বের বিখ্যাত অ্যাডভেঞ্চার স্পোর্টস। বহুতল বিল্ডিংয়ের মাথা থেকে ঝাঁপ দিয়ে শূন্যে জিপ লাইন ধরে ঝুলে পড়লেন বনি। ভিডিওর ক্যাপশনে বনি লিখেছেন, ‘দুবাই, এমন একটা শহর যেখানে আপনার অলীক স্বপ্নও সত্যি হতে পারে।’ আর এই ভিডিও হতেই কমেন্টে একজন লিখলেন, ‘এটাও কি কুন্তল ঘোষের টাকায়’।

আরেকজন বলেন, ‘ইডি আসবে বলে উড়ে যাচ্ছে।’ তৃতীয়জন লেখেন, ‘টলিউডের লিডিং মোস্ট হিরো আকাশে উড়ছে। ভাবুন কত টপে উনি।’ কেউ কেউ তো বললেন, খুব শীঘ্রই বনি নাকি ‘টম ক্রুজের জনপ্রিয়তাকেও পিছনে ফেলে দেবেন’! তবে অভিনেতা কি সত্যই দুবাইয়ে? না অভিনেতা আছেন কলকাতাতেই। পুরনো ভিডিও শেয়ার করে দুবাইয়ের স্মৃতিতে ভেসেছেন মাত্র।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর