আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় ‘মোদী হটাও দেশ বাঁচাও’ পোস্টার লঞ্চ

নিজস্ব প্রতিনিধি:আজ থেকে সর্বভারতীয় ভাবে একটা পোস্টারিং ক্যাম্পাইনিং শুরু করল আম আদমি পার্টি(AAP) । কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি এই দেশের স্বপ্ন দেখেছিলেন। আমাদের দেশের সর্ব শ্রেণীর মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সহ নানা পরিষেবা পৌঁছে দিতে হবে। দেশের মোদী সরকার ১৩৮ টি এফ আই এর(FIR) করেছে। এই কাজ করেছে মোদী সরকারের প্রশাসন।

কারণ দিল্লিতে মোদী হটাও দেশ বাঁচাও পোস্টের লাগানো হয়েছিল। আজ থেকে দেশের বিভিন্ন রাজ্য মোদী হটাও দেশ বাঁচাও পোস্টের লাগানো হচ্ছে। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টের লাগানো হচ্ছে। যে ভাবে ব্রিটিশ আমলে বিরোধীদের কণ্ঠ রোধ করা হত। ঠিক একই ভাবে মোদী সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। যে ভাবে তারা কৃষকদের উপরে অত্যাচার চালিয়েছে, ঠিক সেইভাবে শ্রমিক বিরোধী আইন এনে শ্রমিক শ্রেণীকে বঞ্চিত এবং লাঞ্ছিত করছে মোদী সরকার। আদানি কেলেংকারী নিয়ে নীরব মোদী সাহেব। যেখানে যেখানে নীরব মোদী বিদেশে গিয়েছেন। সেখানে সেখানে মোদী গিয়েছেন। তাই আমাদের স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও।

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের মোদী হটাও দেশ বাঁচাও  পোষ্টারের লঞ্চ করেন আম আদমি পার্টির সদস্যরা। আমরা বিশ্বাস করি যতক্ষণ মোদী প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন দেশের উন্নতি হবে না। মোদী সরকার গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের হত্যা করছে । আজকে দেশ বিপন্ন এবং বিপদে আছে। কারণ যে ভাবে তিনি বিরোধীদের কণ্ঠ রোধ করছেন তার জন্য আন্দোলনে নামার বড়ো প্রয়োজন। তৃণমূলের সঙ্গে আমাদের কোনো কর্মসূচি পালন করার পরিকল্পনা নেই বলে দাবি করেন আম আদমি পার্টির নেতারা। তাই তারা দেশ ব্যাপী এই মোদী হটাও দেশ বাঁচাও পোস্টেরকে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র(Arnab Maitra) ।

এদিন আম আদমি পার্টির সদস্যরা এই মোদী হটাও দেশ বাঁচাও পোষ্টার লাগিয়ে তাদের মোদী সরকার বিরোধী আওয়াজ কে আরো জোড়ালো করলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর দলের পশ্চিমবঙ্গ আম আদমি পার্টির সদস্যরা এদিন দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে কলকাতার মাটি থেকে আওয়াজ তুললেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ