আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লড়বে না ছেলে, স্পষ্ট জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্য বিজেপি নেতৃত্ব চাইলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ছেলেকে দাঁড় করাতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। শুক্রবার যাবতীয় জল্পনায় জল ঢেলে বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র বরুণা আসনে কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লড়বেন না। তিনি গত সাতবার যে বিধানসভা আসন থেকে জিতেছেন সেই শিকারিপুরা থেকে লড়বেন। দলের শীর্ষ নেতৃত্বকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলেও জানান ইয়েদুরাপ্পা।

আগামী ১০ মে কর্নাটক বিধানসভার ভোট। ওই বিধানসভা ভোট ঘিরে  ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ১২৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গোষ্ঠীকাজিয়ার জেরে বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা চূড়ান্তই করা যাচ্ছে না। বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা দলের শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এবারের ভোটে তিনি আর লড়াই করবেন না। ফলে জল্পনা শুরু হয়েছিল, ১৯৮৮ সাল থেকে তিনি যে আসনে জিতে আসছেন সেই শিকারিপুরায় কে দাঁড়াবেন?

প্রথম থেকেই নিজের ছেড়ে যাওয়া আসনে ছেলে বিওয়াই বিজয়েন্দ্রকে দাঁড় করানোর কথা বলে চলছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা। যদিও রাজ্য বিজেপিতে ইয়েদুরাপ্পার কট্টর শত্রু হিসেবে পরিচিত সিটি রবি পাল্টা জানিয়ে দিয়েছিলেন, শিকারিপুরায় কে দাঁড়াবে তা চূড়ান্ত করবে দলের শীর্ষ নেতৃত্ব। বরুণা আসনে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ইয়েদুরাপ্পা পুত্রকে দাঁড় করানোর দাবি তুলেছিলেন সিটি রবি ও তাঁর সমর্থকরা। যদিও সেই ফাঁদে পা দিতে রাজি হননি পোড়খাওয়া ইয়েদুরাপ্পা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ