চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেশার টাকা জোগাতে বাবা-মাকে ব্ল্যাকমেল, ব্রিটেনে জেল হাজত ভারতীয় বংশোদ্ভূতের

নিজস্ব প্রতিনিধি: নেশা করার জন্য টাকা চাই, আর সেই টাকা জোগানোর জন্য বয়স্ক বাবা-মাকে ক্রমাগত ব্ল্যাকমেল (Blackmail) এক ৪৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (Indian-origin man)। বাবা-মাকে মানসিকভাবে হেনস্থা করার জন্য অবশেষে ওই মাদকাসক্ত ব্যক্তিকে জেল হাজতের সাজা শুনিয়েছে ব্রিটেনের (UK) আদালত।

জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম দেবান প্যাটেল (Daevan Patel)। নেশাগ্রস্ত ওই ব্যক্তি টাকার জন্য সবসময় বাবা মাকে চাপ দিতেন। তাঁদের সঙ্গে খারাপ ও উদ্ধত আচরণ করতেন। ছেলের আচরণে যারপরনাই তিতিবিরক্ত হয়ে ‘অপমানিত এবং হতাশ’ বোধ করেন তাঁরা। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাঁরা।

২৭ মার্চ উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে (Wolverhampton Crown Court) শুনানি হয় মামলার। জানা যায়, কীভাবে প্যাটেল ‘নিরলসভাবে’  টাকার জন্য চাপ দিয়ে গিয়েছে বাবা মাকে। কখনও কখনও তাঁর বাবা-মাকে দিনে ১০ বার ফোন করে বিরক্ত করতেন অভিযুক্ত। শুধু তাই নয় ফোনে উত্তর না দিলে বাড়িতে চলে যেতেন টাকার জন্য ওই মাদকাসক্ত। সাজা ঘোষণাকারী বিচারক জন বাটারফিল্ড কেসি (John Butterfield KC) তাঁর রায়ে বলেন, প্যাটেল মাদকের জন্য টাকা চেয়ে তাঁর পিতামাতার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। অভিযুক্ত ‘অর্থের জন্য তাদেরকে রক্তাক্ত’ করে তুলেছিলেন বলে মন্তব্য করেন বিচারপতি। উল্লেখ্য এর আগে একাধিক প্রতারণা ও চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Published by:

Share Link:

More Releted News:

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ