উঠতে চলছে ‘বিশেষ’ তকমা! ভাড়া কমিয়ে পুরোনো ছন্দে ফিরছে দূরপাল্লার ট্রেন

পুরোপুরি ট্রেন পরিষেবা চালু হয়নি। ফলে 'বিশেষ' ট্রেনেট তকমা নিয়ে বাড়তি ভাড়া দিয়েই যাত্রা করতে হচ্ছে যাত্রীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা অতিমারীর ধাক্কায় দীর্ঘদিন বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। যদিও লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনে। এরপর আনলক পর্বে চালু হয় নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। যা স্পেশাল ট্রেনের তকমা নিয়ে চলতে শুরু করে। আর স্পেশাল ট্রেন হওয়ায় বাড়তি ভাড়াও গুনতে হচ্ছিল যাত্রীদের। বর্তমানে, ট্রেনের সংখ্যা বাড়লেও স্পেশাল ট্রেনই চালাচ্ছে রেলমন্ত্রক। পুরোপুরি ট্রেন পরিষেবা চালু হয়নি। ফলে ‘বিশেষ’ ট্রেনেট তকমা নিয়ে বাড়তি ভাড়া দিয়েই যাত্রা করতে হচ্ছে যাত্রীদের।

রেল সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই ‘বিশেষ’ বা স্পেশাল তকমা ছেঁটে ফেলে স্বাভাবিক নম্বরে চলবে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন। এর ফলে বাড়তি ৩০ শতাংশ ভাড়া গুনতে হবে না যাত্রীদের। এখন প্রশ্ন উঠছে, যদি, স্পেশাল ট্রেনের তকমা ঝেড়ে ফেলে পুরোনো ব্যবস্থায় চলে ট্রেন, তবে আগে থেকে কেটে রাখা টিকিটের বাড়তি ভাড়া কি ফেরত পাবেন যাত্রীরা?

রেল সূত্রে জানা যাচ্ছে, সেটা পাবেন না। ধরে নেওয়া যাক, ১ ডিসেম্বর থেকে লকডাউন পূর্ববর্তী নম্বরে ট্রেন চলাচল শুরু হল। ফলে যারা ওই দিনের বা তার পরের টিকিট আগাম কেটে রেখেছেন তাঁরা বাড়তি টাকা ফেরত পাবেন না। স্পেশাল ট্রেনের ভাড়াই তাঁদের গুনতে হবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। তবে এখনই পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেল। তবে স্পেশাল ট্রেন তুলে নিয়ে পুরোনো রুটে, পুরোনো নম্বরে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। ফলে এরপর থেকে বাড়তি ভাড়া গুনতে হবে না ট্রেন যাত্রায়। এটা অনেকটাই স্বস্তির খবর। স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হলে ট্রেনের সংখ্যাও বাড়বে।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী