আইএসআইয়ের হয়ে গুপ্তচরগিরির দায়ে ধৃত ইঞ্জিনিয়ারের জামিন

২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ধৃত ব্রহ্মোস অ্যারোস্পেসের প্রাক্তন ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। জামিন দিতে গিয়ে বিচারপতি অনিল কিলোর বলেছেন, ‘গত পাঁচ বছর ধরে জেলে রয়েছেন অভিযুক্ত। এ সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই জামিন মঞ্জুর করা হচ্ছে।’

২০১৮ সালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রহ্মোস অ্যারো স্পেসের নাগপুরে ক্ষেপণাস্ত্র উ‍ৎপাদন ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত নিশান্ত আগরওয়ালকে গ্রেফতার করেছিল সেনা গোয়েন্দা সংস্থা এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের সন্ত্রাস দমন সংস্থা এটিএস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বেশ কিছু গোপন তথ্য পাকিস্তানের আইএসআইকে পাচার করেছিলেন। গ্রেফতারের পরে গত পাঁচ বছর ধরে জেলেই রয়েছেন নিশান্ত।

তাঁকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি  শর্তও দিয়েছেন বিচারপতি অনিল কিলোর। সপ্তাহে তিন দিন স্থানীয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিশান্তকে। অভিযুক্তকে জামিন দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। যদিও তাঁর সেই আপত্তিকে পাত্তাই দেননি বিচারপতি।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫