আমেরিকায় জন্মদিনের পার্টিতে গুলিতে নিহত ৬

গুলিতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদিনের হুল্লোড় পার্টি নিমেষে বদলে গেল শোকের পরিবেশে। শনিবার রাতে আমেরিকার আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় মৃত্যু হল ৬ জনের। গুলিতে আহত হয়েছেন অন্তত ২০ জন। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে ডেডভিলের ই গ্রিন স্ট্রিট এবং ব্রডনাক্স স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।  স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী ঘটনার পর ছবি তুলেছিলে। সে ছবিতে দেখা গিয়েছে মেঝেতে ছয়জনের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। যদিও তাদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বেশিরভাগই কম বয়সী। প্রত্যক্ষদর্শীরা একাধিক গুলির শব্দ এবং লোকজনের দৌড় ও চিৎকার শুনেছে বলে জানিয়েছেন।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গুলিতে নিহতদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের চারপাশে পুলিশি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোতা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। কেন জন্মদিনের পার্টিতে গুলি চালানো হল সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আইপিএল শেষ হলেই যে ৫টি বড় পুরস্কার জিততে পারেন বৈভব

প্রিয় বন্ধুর আচরণেই কি হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি? জেনে নিন ‘টক্সিক’ বন্ধুত্বের কিছু লক্ষণ

জুতোর দুর্গন্ধ দূর করতে ভরসা রাখুন বেকিং সোডায়, মিলবে সহজ সমাধান

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা