অফ ফর্মে থাকা ওয়ার্নারকে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ও অ্যাশেজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ওভালে খেলবে অস্ট্রেলিয়া। এবং এরপর অ্যাসেজ সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল এই দুই সিরিজেই অফ ফর্মে থাকা ডেডিড ওয়ার্নারকে দলে জায়গা দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।

ওয়ার্নার দলে সুযোগ পেলেও তাঁর ওপর বেশি ভরসা করতে নারাজ কর্তারা। সেই কারণেই তাঁরা ওয়ার্নারের বিকল্প হিসেবে এই দুই টুর্নামেন্টের জন্য দলে জায়গা দিয়েছেন ম্যাথু রেনশ ও মার্কাস হ্যারিসকে। সুতরাং ওয়ার্নারের ওপর ব-কলমে কর্তারা বুঝিয়ে দিয়েছেন, যে এবার সেরাটা দিতে না পারলে বিপদ আসন্ন।

উল্লেখ্য, বিগত অনেক দিন ধরেই ওয়ার্নারের অফ ফর্মে থাকা নিয়ে চুলচেরা তদন্ত চলছে। তবে তারই মাঝে গত ডিসেম্বর মাসে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার আগে অবশ্য অন্তত ১০টি ইনিংস ওয়ার্নার খেললেও, তাঁর ব্যাট থেকে আসেনি কোনও অর্ধ্বশতরান। ডবল সে়ঞ্চুরির পরও আবার তিনি চলে যান অফ ফর্মে। এরপর পাঁচটি ম্যাচে ব্যাট হাতে নামলেও, ওয়ার্নার ১৫ রাণের গণ্ডিও পার করতে পারেননি।

আরও জানতে পড়ুন: মনে করো আমি চোটের কারণে নেই, তা ধরে নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আর্জি সতীর্থদের দিলেন ধাওয়ান

প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন কনুইয়ের চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে যান ওয়ার্নার। এরপর চোট সারিয়ে তিনি এখন আইপিএল খেলতে ব্যস্ত। তবে ক্রিকেটের এই মেগা ইভেন্টেও যেন অচেনা ছন্দেই দেখা যাচ্চে এই অজি ব্যাটারকে। ফলে তাঁকে নিয়ে সর্বোত্রই সমালোচনার ঝড় উঠছে। ওয়ার্নার দলে জায়গা পেলেও বাদ পড়েছেন পিটার হান্ডসকম্ব, অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসন, ম্যাট কুনেমানরা। তবে এঁরা বাদ পড়লেও জায়গা ধরে রেখেছেন টড মার্ফি। এবং প্রায় চার বছর পর দলে ফিরলেন মিচেল মার্শও।

ঘোষিত দল :  প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ