আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে সূর্যকুমার যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ২০২২-এর টি-টোয়েন্টি সিরিজের সেরাদের তালিকা প্রকাশ করেছে। তাতে ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব এক নম্বর স্থানে রয়েছেন। সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৯০৬। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রেজওয়ান। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৮। সূর্যকুমার যাদব দূরন্ত খেলেছিলেন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

সুর্যকুমার এক নম্বর স্থানে থাকলেও এই তালিকায় বিরাট কোহলির স্থান হয়েছেন ১৫ নম্বর স্থানে। তবে বোলিং বিভাগে ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং-এর স্থান হয়েছে ১৪ নম্বরে। তবে অর্শদীপের উন্নতি হলেও অবনতি হয়েছে ভুবনেশ্বর কুমারের। তিনি নেমে গিয়েছেন ১৯ নম্বরে।

বর্তমান গুজরাট টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া অল রাউন্ডারের দ্বিতীয় তালিকায় স্থান পেয়েছেন। সেই তালিকায় ১ নম্বরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান।

আরও জানতে পড়ুন : আইসিসি-র প্রকাশিত তালিকায় হ্যারিসের উন্নতি হলেও, উন্নতি হল না বাবরের

এই তালিকায় উন্নতি করেছেন শ্রীলঙ্কার বোলার প্রভাত জয়সুরিয়া। লাল বলের ক্রিকেটে মাত্র ছটি ম্যাচ খেলে মোট ৪৩টি উইকেট ঝুলিতে পুড়েছেন শ্রীলঙ্কার এই বোলার। তাঁর স্বল্প ক্রিকেট জীবনের কেরিয়ারে সেরা পারফরম্যান্স করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে গেলে টেস্টে। তার ফলেই আইসিসি প্রকাশিত কুড়িজন সেরা বোলারের তালিকায় ১৩ নম্বর স্থানে রয়েছেন জয়সুরিয়া।

উল্লেখ্য, বর্তমান আইপিএল- চলছে। সেই টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ব্যস্ত সূর্যকুমার যাদব। সেই টুর্নামেন্টে এখনও অবধি একটি ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। আর এই সময়েই আইসিসি-র প্রকাশিত তালিকায় তাঁর এই স্থান আগামী দিনে আইপিএল-এ তাঁকে পুরনো ফর্মে ফিরে পেতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?