দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতা দখল করলেই বাতিল মুসলিম সংরক্ষণ, হুঙ্কার অমিত শাহের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কথায় বলে, ‘যস্মিন দেশে যদাচার।’ বাংলা-কেরলে যখন লোকসভা ভোটে ফায়দা লড়তে সংখ্যালঘুদের তোষণে ব্যস্ত বিজেপি নেতৃত্ব, তখন তেলেঙ্গানায় ক্ষমতা দখলে হিন্দুত্বের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে ধর্মীয় তাস খেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার হায়দরাবাদের ছেভেল্লায় দলের এক সভায় হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, ‘ক্ষমতায় এলেই মুসলিমদের জন্য ৪ শতাংশ বাতিল করা হবে। মুসলিমদের জন্য সংরক্ষণ অসাংবিধানিক।’

উল্লেখ্য, কর্নাটকে বিধানসভা ভোটের মুখেই মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণ বাতিল করেছে বিজেপি সরকার। হিন্দুত্ব ভোটব্যাঙ্ককে নিশ্চিত করতে ওই চার শতাংশ সংরক্ষণ লিঙ্গায়েত ও ভোকালিগ্গা সম্প্রদায়কে ভাগ করে দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট কর্নাটকের বিজেপি সরকারের সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করেছে। তবে দেশের শীর্ষ আদালতের নির্দেশের ফলে রাজনৈতিক ডিভিডেন্ড তোলা যাবে বলে মনে করছেন পদ্ম শিবিরের নেতারা।

কর্নাটকের মতো তেলেঙ্গানাতেও মুসলিম সংরক্ষণ বাতিলের পথে হাঁটার কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘তেলেঙ্গানায় ক্ষমতাসীন কে চন্দ্রশেখর রাওয়ের সরকার এআইএমআইএএম নেতা আসাউদ্দিন ওয়েইসির এজেন্ডা বাস্তবায়ন করছে। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই বাতিল করা হবে মুসলিমদের সংরক্ষণ। ওই চার সতাংশ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণিকে।’

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ