তামিলনাড়ুতে লেবার এজেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে হিলির শ্রমিক নিখোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর : তামিলনাড়ুতে লেবার এজেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে নিখোঁজ এক শ্রমিক। সেই নিখোঁজ শ্রমিক উপেন সোরেনের কেসের তদন্তের বিষয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেন ডিএসপি(DSP) হেডকোয়ার্টার সোমনাথ ঝা।

আজ বেলা দুটো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার(Dakhin Dinajpur District) ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ৫ নম্বর জামানপুর গ্রাম পঞ্চায়েতের চকমানিকো গ্রামে নিখোঁজ হওয়া উপেন সোরেনের স্ত্রী কণিকা হেমব্রম ও তার মা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন ডিএসপি হেডকোয়ার্টার(DSP H.Q.) ।
মূলত কবে রওনা দিয়েছিলেন, কবে হারিয়ে গেলেন, শেষ কবে কথা হয়েছিল,কার সাথে গেছিলেন পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর ।

এ বিষয়ে নিখোঁজ উপেন সোরেনের(Upen Soren) স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তার স্বামী কবে থেকে নিখোঁজ কার সাথে গিয়েছিল এবং সঙ্গে আর অন্য কোন গ্রাম থেকে কারা গিয়েছিলেন সবই তিনি বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছেন।
এই ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে হিলি(Hili) থেকে সেখানকার প্রশাসন তামিলনাড়ুর প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্থাপন শুরু করেছে। কোন দুর্ঘটনা সেখানে ঘটেছে কিনা এবং যে শ্রমিকরা নিখোঁজ তারা জীবিত আছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি