পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রয়াত বর্ষীয়াণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল (Shri Parkash Singh Badal) মঙ্গলবার প্রয়াত হয়েছেন। নবতিপর রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রয়াত বর্ষীয়াণ রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার টুইটারে শোকবার্তায় লিখেছেন, ‘পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন সত্যিকারের জননেতা এবং অদম্য সাহসী একজন মানুষ, তিনি তাঁর রাজ্যের উন্নয়নে অপরিসীম অবদান রেখেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা।’

১৯২৭ সালের ৮ ডিসেম্বর অবিভক্ত ভারতের মুক্তসর সাহিবে এক জাঠ শিখ পরিবারে জন্মগ্রহণ করেন প্রকাশ সিং বাদল। লাহোরের ফরমান খ্রিস্টান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মাত্র ২০ বছর বয়সেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। সরপঞ্চ হিসেবে নির্বাচিত হন। ১৯৫৭ সালে শিরোমণি অকালি দলের হয়ে প্রথম বিধানসভা ভোটে লড়েন। ১৯৬৯ সালে ভোটে জেতার পরে পঞ্চায়েতি রাজ, প্রাণিসম্পদ এবং ম‍ৎস্য মন্ত্রীর দায়িত্ব পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ১০ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে প্রথম পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৭২, ১৯৮০ ও ২০০২ সালে পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন।

সপ্তাহ খানেক আগে বার্ধক্যজনিত কারণে প্রবীণ রাজনীতিবিদকে মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। যদিও গতকাল সোমবার হাসপাতালের পক্ষ থেকে এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ। তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক। ২৪ ঘন্টাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিন সন্ধ্যায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা করে করে মৃত্যুর দেশে পাড়ি জমান প্রবীণ রাজনীতিবিদ।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। প্রয়াত বাদলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ বিভিন্ন দলের নেতৃত্ব।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ