পদ্মা সেতুতে ১০ মাসে টোল আদায় ৬৬০ কোটি টাকা

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সেতু ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের গর্বের পদ্মা সেতুতে গত ১০ মাসে টোল বাবদ আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। তার মধ্যে মোটরবাইক থেকে আদায় হয়েছে ৭৭ লক্ষ টাকা। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সেতু ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গত বছরের ২৫ জুন নিজেদের অর্থায়নে তৈরি পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরের দিন অর্থা‍ৎ ২৬ জুন যানবাহনের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সেতু। যদিও দুর্ঘটনার কথা মাথায রেখে সেতু দিয়ে মোটরবাইক পারাপারের অনুমতি দেওয়া হয়নি। ঈদ উল ফিতরের সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কয়েকদিনের জন্য সাময়িকভাবে মোটরবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। সেতু থেকে মোটরবাইক চলাচলের অনুমতি না দিলে টোল বাবদ আয়ের যে লক্ষ্য রাখা হয়েছে তা পূরণ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা মাত্রাতিরিক্ত টোল ধার্য করায় পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল অনেকটাই কমেছে।

সেতু চালু হওয়ার পরে প্রথম দুই মাসে টোল আদায় হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা। ওই সময়ে সেতু অতিক্রম করেছে ১০ লাখ ৪৯ হাজার ৩৩৫টি গাড়ি। অর্থা‍ৎ প্রতি মাসে গড়ে ৬৯ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছিল। সেই হিসেবে ১০ মাসে ৬৯৫ কোটি টাকা টোল আদায়ের কথা ছিল। কিন্তু সেখানে আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা। ইতিমধ্যেই আদায়কৃত টোল থেকে ৩১৬ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রী।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য