কর্মীদের মাইনে দিতে বছরে রাজ্যের খরচ ১ লাখ ৩৫ হাজার কোটি

এখনও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন। এখনও পর্যন্ত বকেয়া রয়েছে ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা। সেই আবহে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এক বছরে রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে রাজ্য সরকারের খরচ হয় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, সেখানে এখনও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া টাকা পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি।

বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীকে জানান, গত আর্থিক বছরে সরকারি বেতন দিতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। নন গভর্নমেন্ট হেড এ মাইনে দিতে খরচ প্রায় ৩৩ হাজার ৯০০ কোটি টাকা। সব মিলিয়ে ৫৪ হাজার কোটি টাকা মাইনে বাবদ খরচ হয়। পেনশন বাবদ রাজ্যের খরচ হয় ২৪ হাজার কোটি টাকা। এই তিন ক্ষেত্র মিলিয়ে ৭০ হাজার কোটি টাকা খরচ হয়।

একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন। সবমিলিয়ে মাইনে দেওয়ার খাতে গত আর্থিক বছরে মোট ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। তখন মুখ্যমন্ত্রী বলেন, দিনদিন খরচ বাড়ছে। তারপর দেনার টাকা শোধ করতে হচ্ছে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস