ছত্তিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে ১০ পুলিশ কর্মী-সহ নিহত ১১

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বস্তার জেলার দান্তেওয়াড়ার আরানপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ফের মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ গেল ১০ পুলিশ কর্মী সহ ১১ জনের। আজ বুধবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বস্তার জেলার দান্তেওয়াড়ায়। নকশাল দমন অভিযানে গিয়ে পুলিশ কর্মীদের শহিদ হওয়ার ঘটনার খবর পাওয়া মাত্রই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমত্রী ভূপেশ বাঘেল। নিহত পুলিশ জওয়ান ও গাড়ির চালকের পরিবারবর্গকে সব রকমের সাহায্যের আশবাস দিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মাওবাদীদের পাকড়াও করতে এদিন সকালে বস্তারের দান্তেওয়াড়ায় গিয়েছিল নকশাল দমনে গঠিত রাজ্য পুলিশের বিশেষ শাখা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি)জওয়ানরা। আরানপুর থানার অন্তর্গত এক জঙ্গলে কুখ্যাত মাওবাদীরা ডেরা বেঁধেছে খবর পেয়েই অভিযান চালাতে যান তাঁরা। যদিও পুলিশের বিশেষ অভিযানের টের পেয়েই গভীর জঙগলে চলে যায় মাওবাদীরা। অভিযান চালিয়ে ফেরার পথে জমিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে কার্যত উড়ে যায় পুলিশ জওয়ানদের বহনকারী গাড়িটি। বিস্ফোরণের পরেই গাড়িটিতে আগুন ধরে যায়।

ভয়াবহ বিস্ফোরণে ১০ পুলিশ কর্মী ও গাড়িতে থাকা চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী। ইতিমধ্যে নিহত জওয়ানদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মাওবাদীদের ধরতে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ বাহিনী। পাশাপাশি জঙ্গলের রাস্তায় আর কোনও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে কিনা, বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা খতিয়ে দেখছেন।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে