‘মোদি বিষাক্ত সাপের মতো’, প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে বিপাকে খাড়গে

মোদিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করায় কংগ্রেস সভাপতিকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিষাক্ত সাপের’ সঙ্গে তুলনা করে ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার নিজের খাসতালুক কালবুরগিতে দলীয় প্রার্থীর হয়ে এক প্রচার সভায় প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হলেন বিষাক্ত সাপের মতো। তাঁর উপহার যদি চেখে দেখতে যান, তাহলে মৃত্যু অবধারিত।’ মোদিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করায় কংগ্রেস সভাপতিকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। পাশাপাশি ওই মন্তব্যের জন্য খাড়গে-কে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

এদিন কালবুরগিতে দলের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী হলেন বিষাক্ত সাপের মতো। উনি আমাদের যা দিয়েছেন, তা আমরা দেখব। কিন্তু সেই জিনিস চাখতে গেলে চির ঘুমে ঢলে পড়তে হবে।’  বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর করা মন্তব্যের নিন্দা জানানোর পরেই নিজের মন্তব্য নিয়ে নতুন করে সাফাই দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীকে নয়, তাঁর চিন্তাধারাকে আমি বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছি।’

যদিও খাড়গের ওই সাফাইকে মানতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই কংগ্রেস সভাপতির মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এমন অশালীন ভাষা প্রয়োগ নিন্দনীয়। প্রধানমন্ত্রী নন, কংগ্রেসই দীর্ঘদিন ধরে বিষ ঢেলে চলেছে। সমাজকে বিভাজন করা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, পরিবারবাদকে প্রাধান্য দেওয়ার মতো কাজ করে চলেছে।’

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর