৩০ এপ্রিল ইস্টবেঙ্গলের নামে নতুন রাস্তার উদ্বোধন শিলিগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি:  মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলের নামেও রাস্তার নামকরণ হতে চলেছে শিলিগুড়িতে। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ফুটবলের অন্যতম পীঠস্থান ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিলিগুড়ি পুরসভার মহানাগরিক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য, প্রাক্তন খেলোয়াড় এবং শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সদস্যরা।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১০ নং গেট থেকে একটি পদযাত্রা বের হয়ে শেষ মূল অনুষ্ঠান মঞ্চে এসে। বিকাল ৫.০০টায় শুরু হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই শিলিগুড়ি শহরটির নাম খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট পরিচিত। ক্রিকেট, টেবিল টেনিসের পাশাপাশি ফুটবলকে ঘিরেও এই শহরে উন্মাদনা কিন্তু কম নয়।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের পাশে এবার কপিল, সিঁধু সানিয়া, শেহওয়াগরা

ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সদস্যদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এই শহরটিতে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ করা হউক। এবার তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে। তার ফলে যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা। একটা সময় আইএসএল-এ ইস্টবেঙ্গলের হোম টাউন করার কথাও ভাবা হয়েছিল এই শিলিগুড়িকে।

এই ব্যাপারে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও বিশেষ প্রশংসা করেছেন অগণিত ইস্টবেঙ্গল সমর্থক। কেননা দিন কয়েক আগেই এই শিলিগুড়িতেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের নামে রাস্তার নামকরণ করা হয়েছে। এবার পালা ইস্টবেঙ্গলের। কাজেই ৩০ এপ্রিল শিলিগুড়ি শহর লাল-হলুদ ফেস্টুন ও ব্যানারে সেজে উঠবে তা বলাই বাহুল্য।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান