বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই চান আইএমএফ প্রধান

শনিবার ওয়াশিংটনের এক হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন আইএমএফ প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার একাংশ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে উ‍ৎখাত করতে নয়া ষড়যন্ত্র শুরু করেছে, তখন বঙ্গবন্ধু কন্যার প্রশাসনিক  নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (আইএমএফ)ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিভা। শনিবার ওয়াশিংটনের রিজ কার্লটন হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎকার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। কেননা তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বে গত কয়েক বছরে বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠছে বাংলাদেশ।’

চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতেই বাংলাদেশের সংসদ নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে বাংলাদেশের মাটিতে রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে। ভারত ও চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার ওপরে হাড়ে-হাড়ে চটেছে আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের একাংশ। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে দূরে রাখতে গত কয়েকমাস ধরেই জামায়েত ইসলামির মতো জঙ্গি সংগঠন ও বিএনপির মতো মুক্তিযুদ্ধের বিরোধী দলকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বিশ্ব ব্যাঙ্কের এক অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার হোটেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন আইএমএ এমডি ক্রিস্টিলিনা জর্জিভা। ওই সৌজন্য সাক্ষাতের সময়ে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার সব রকমের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে