সিসোদিয়ার জামিন নিয়ে সিবিআইকে নোটিশ দিল্লি হাইকোর্টের

বর্তমানে মনীশ সিসোদিয়ার স্ত্রী অসুস্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) অন্তর্বর্তী জামিনের বিষয়ে মতামত চেয়ে সিবিআইকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বর্তমানে মনীশ সিসোদিয়ার স্ত্রী অসুস্থ। স্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বুধবার হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন সিসোদিয়া।

প্রসদঙ্গত মনীশ সিসোদিয়ার নিয়মিত জামিনের আবেদনের শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার। তার আগে অন্তর্বর্তী জামিনের আবেদন করলেন তিনি। অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারেও। তার আগে বুধবার সিবিআইকে নোটিস ধরাল রাজধানীর আদালত।

বিচারপতি দীনেশ কুমার শর্মা (Justice Dinesh Kumar Sharma) সিবিআইকে নোটিস পাঠিয়েছেন। যেখানে মনীশ সিসোদিয়ার অন্তর্বর্তী জামিনের আবেদনের জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যদিকে সিসোদিয়ার আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল (Siddharth Aggarwal) আদালতে বলেন, আপ নেতার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ২০ বছর ধরে সিসোদিয়ার স্ত্রীর চিকিৎসা করা ডাক্তারের কাছ থেকে অসুস্থতা সম্পর্কে একটি রিপোর্টও জমা দেন। উল্লেখ্য দিল্লি আবগারি নীতি মামলায় দুর্নীতির অভিযোগে মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং ইডি (ED)।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের