মঙ্গলবার পর্যন্ত বন্ধ গো ফার্স্টের উড়ান, যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ ডিজিসিএ’র

গত বুধবার থেকেই বন্ধ রয়েছে গো ফার্স্টের উড়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেউলিয়া হওয়ার মুখে দাঁড়ানো বিমান সংস্থা গো ফার্স্টের উড়ান পরিষেবা আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি বিমান সংস্থার এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। অন্যদিকে উড়ান বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম আবিলম্বে ফেরত দেওয়ার জন্য বিমান সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ।

গত কয়েকদিন ধরেই আর্থিক সঙ্কট চলছে দেশে সস্তায় বিমান পরিষেবা দেওয়া গো ফার্স্টে। আর্থিক সঙ্কটের কারণে গত মঙ্গলবার আচমকাই সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধ ও বৃহস্পতিবার বিমান উড়ান বন্ধ থাকছে। ওই ঘোষণায় বিপাকে পড়ে যান হাজার-হাজার যাত্রী। আগাম ঘোষণা না থাকায় অনেকেই বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বাতিলের কথা জানতে পারেন। ফলে বিমানবন্দরেই ক্ষোভে ফেটে পড়েন আগাম টিকিট বুকিং করা যাত্রীরা। দেশের একাধিক বিমানবন্দরে গো ফার্স্টের কউন্টারের সামনে বিক্ষোভও দেখান ক্ষুব্ধ যাত্রীরা। অনেকেই টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি জানান। যদিও টিকিটের মূল্য ফেরত দিতে আস্বীকার করে বিমান সংস্থাটি।

শেষ পর্যন্ত অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ নড়েচড়ে বসেছে। এদিন সকালেই গো ফার্স্ট বিমান সংস্থাকে চিঠি পাঠিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। ডিজিসিএ’র নির্দেশের পরেই দেশে সস্তায় বিমান পরিষেবা দেওয়া উড়ান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য