আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮ দশক ধরে আইনি লড়াইয়ের পর ফ্ল্যাটের মালিকানা ফেরত পেলেন মহিলা

নিজস্ব প্রতিনিধি: ৮ দশক ধরে মামলা চলার পর অবশেষে বম্বে হাইকোর্ট দক্ষিণ মুম্বইয়ের দুটি ফ্ল্যাটের মালিকানা এক ৯৩ বছর বয়সী মহিলার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল। মহারাষ্ট্র সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত।

যে ফ্ল্যাট দুটি নিয়ে মামলা চলছিল সেগুলি দক্ষিণ মুম্বইয়ের রুবি ম্যানসনের (Ruby Mansion) প্রথম তলায় অবস্থিত। দুটির মধ্যে একটির আয়তন ৫০০ বর্গফুট এবং আরেকটির আয়তন ৬০০ বর্গফুট। ১৯৪২ সালের ২৮ মার্চ ফ্ল্যাট দুটি তৎকালীন ভারতের প্রতিরক্ষা আইনের অধীনে অধিগ্রহণ করেছিল ব্রিটিশ সরকার। বিচারপতি আরডি ধানুকা (Justices RD Dhanuka) এবং এমএম সাথয়ের (MM Sathaye) এর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার  নির্দেশ দিয়ে বলেছে, ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও, ফ্ল্যাটগুলি মালিক – অ্যালিস ডিসুজার (Alice D’souza) কাছে হস্তান্তর করা হয়নি।

ফ্ল্যাটগুলি বর্তমানে একজন প্রাক্তন সরকারি কর্তার আইনগত উত্তরাধিকারীরা দখল করে রেখেছে। মিসেস ডিসুজা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, ১৯৪৬ সালের ডি-রিকুইজিশন এর নির্দেশ কার্যকর করার জন্য আদালত যাতে মহারাষ্ট্র সরকার এবং মুম্বইয়ের কালেক্টরকে নির্দেশ দেয়। ফ্ল্যাটগুলি যাতে তাঁকে হস্তান্তর করা হয় সেই আবেদন জানিয়েছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ