আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিউটি খাতায় অনুপস্থিত লেখার দায়ে ব্যাঙ্ক ম্যানেজারকে পুড়িয়ে মারার চেষ্টা নিরাপত্তা কর্মীর

নিরাপত্তা কর্মীর নিজস্ব প্রতিনিধি: হাজিরা খাতায় অনুপস্থিত লেখার ‘অপরাধে’ ব্যাঙ্ক ম্যানেজারকে পুড়িয়ে মারার চেষ্টা ব্যাঙ্কের নিরাপত্তা কর্মীর। উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগড়ে (Pithoragarh) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক ব্রাঞ্চে শনিবার এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিথোরাগড়ে (Pithoragarh) ধরচুলা (Dharchula) এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক ব্রাঞ্চে ম্যানেজারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল ওই ব্যাঙ্কের নিরাপত্তা কর্মী। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিথোরাগড়ের (Pithoragarh) পুলিশ সুপার লোকেশ্বর সিং জানিয়েছেন ধৃতের নাম দীপক ক্ষেত্রী। পুলিশ জানিয়েছে, যে ম্যানেজারকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন অভিযুক্ত তাঁর নাম মুহাম্মদ ওয়াইস। তাঁর দেহের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছে। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয়। বর্তমানে ঋষিকেশ এইমসে (All India Institute of Medical Sciences) চিকিৎসাধীন রয়েছেন মুহাম্মদ ওয়াইস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দীপকের হাতাহাতি হয়েছিল। শনিবার, দীপক ক্ষেত্রী ডিউটিতে না আসায় ওয়াইস তাকে অনুপস্থিত হিসাবে চিহ্নিত করেন। অভিযোগ, এই পদক্ষেপের পর হিংসাপরায়ণ হয়ে ব্যাঙ্ক ম্যানেজারের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন দীপক।

Published by:

Share Link:

More Releted News:

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ