‘মণিপুরে যাচ্ছেন না কেন’, শাহি সফর নিয়ে প্রশ্ন তুললেন মমতা

সোমবার বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফর নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) জন্মদিন। কার্যত বাঙালির কাছে এই দিনটি আরও এক উৎসবের দিন, পার্বণের দিন। ঠিক তার আগের দিনেই অর্থাৎ এদিন সোমবার বাংলা(Bengal) সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেই সফর নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন এটা ভাল খবর। কিন্তু উনি মণিপুরে(Manipur) যাচ্ছেন না কেন? রাজনীতি আগে নাকি মানুষের জীবন আগে? বাংলায় একের পর এক প্রতিনিধিদল পাঠাচ্ছে কেন্দ্র। কথায় কথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। মণিপুরে কেন কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হচ্ছে না?’ এরপরেই মুখ্যমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিয়ে যেমন সরব হন তেমনি সেখানকার বিজেপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।  

আরও পড়ুন মোকা নিয়ে আতঙ্কের কারণ নেই, রাজ্য সতর্ক: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা মণিপুর নিয়ে সকলেই চিন্তিত। ওখানে কতজন মারা গিয়েছেন? কত মানুষকে শ্যুট অ্যাট সাইটে মেরেছে? সরকার বলছে না। আমরা উদ্বেগে আছি। সংখ্যাটা অনেক। কদিন আগে পর্যন্ত আমি জানতাম সংখ্যা ৬০-৭০। এখন শুনছি অনেক বেশি। কিন্তু সেই সংখ্যা সেখানকার বিজেপি সরকার বলছে না। মণিপুরের সমস্যা ম্যান মেড। রাজনীতি করতে গিয়ে আগুন জ্বালানো হয়েছে। জাতপাতের নামে রাজনীতি করছিল বিজেপি, আগুন নিয়ে খেলছিল, তাতেই আগুন লেগেছে। বাংলাতেও ওরা আগুন লাগানোর চেষ্টা করেছে। কিন্তু তা রুখে দেওয়া হয়েছে। মণিপুর জ্বলছে। গোটা পরিস্থিতি নিয়ে আমরা, আমাদের অফিসাররা উদ্বেগে আছি। আমরা মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগে আছি। তাঁদের বলেছি যাঁরা দূরবর্তী জায়গায় আছেন তাঁদের নিরাপদে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। মণিপুর নিয়ে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনও পর্যন্ত ১৮৫ জনের সঙ্গে কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। যারা অতি স্পর্শকাতর এলাকায় আটকে আছে তাঁদের ওখানেই ক্যাম্পে থাকার কথা বলা হচ্ছে। আরও ৬৮ জন পড়ুয়া এখনও মণিপুরে আটকে রয়েছে। আমরা মণিপুর সরকারকে বলেছি সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ-সহ যেসব রাজ্যের ছেলেমেয়েরা বাংলা হয়ে নিজেদের রাজ্যে ফিরছেন তাঁদেরও রাজ্য সরকার অস্থায়ী আশ্রয় দিচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গণ ও অন্যান্য যুব হস্টেলে। মণিপুরে ১৮৫ জন বাঙালির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। ১৮ পড়ুয়া সহ ২৫ জনকে বিমানে ফেরানো সম্ভব হয়েছে।’

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার