আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি কার্যালয়ের সামনে ইন্দিরা-রাজীব মূর্তি ‘গায়েব’, নিশানায় পদ্মশিবির

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কার্যালয়ের সামনে ছিল ভারতের দু’ই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (INDIRA GANDHI) ও রাজীব গান্ধির (RAJIV GANDHI) মূর্তি। তা রাতারাতি উধাও। আরও ভালো করে বললে, উপড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কাঠগড়ায়, বিজেপি।

পশ্চিম বর্ধমান জেলার কুলটি’র সাঁকতরিয়া এলাকার ঘটনা। যে দলীয় কার্যালয়ের সামনে আবক্ষ মূর্তি দু’টি ছিল, ওই কার্যালয় বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্যের। অভিযোগ, বেদি ভেঙে মূর্তিগুলি উপড়ে ফেলা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কংগ্রেসের স্থানীয় নেতা-সদস্য ও কর্মীরা। বিজেপি নেতার কাছে তাঁরা জবাবদিহি চান। জানান প্রতিবাদ। হাত ও পদ্মশিবিরের মধ্যে বাধে বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি নেতার সাফাই, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই মূর্তি স্থানান্তর করা হচ্ছে। তবে কংগ্রেস নেতৃত্বের দাবি, এমন কোনও আলোচনাই হয়নি। দীর্ঘ বাদানুবাদের পরে পিছু হঠেন অভিযুক্ত বিজেপি নেতা। অবশেষে লিখিত ভাবে তিনি জানান, ওই জায়গা সংস্কার করে প্রাক্তন দু’ই প্রধানমন্ত্রীর মূর্তি পুনঃস্থাপন করা হবে।

যার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল হয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের কটাক্ষ, মূর্তি ভাঙাই বিজেপির সংস্কৃতি।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ