চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ রাতেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় নিজের শক্তিশালী রূপ নেবে

নিজস্ব প্রতিনিধি: গতকালকের গভীর নিম্নচাপ এখন পরিবর্তন হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ রাতেই এই অতিরিক্ত নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,এই ঘূর্ণিঝড়ের গতিপথ হবে বাংলাদেশের কক্সবাজার থেকে 1460 km দূরে । ১৩মে থেকে এই ঝড় অনেকটা দুর্বল হবে এবং ১৪ তারিখ বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী অংশ দিয়ে ক্রস করবে। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাকডিউ বা চাকদিও -এর মধ্য দিয়ে যাবে ঝড়টি।

এই ঘূর্ণিঝড়(Cyclone) উত্তর – উত্তর পশ্চিম দিকে এবং 11 তারিখ থেকে এর গতিপথ পরিবর্তন হয়ে উত্তর – উত্তর পূর্ব দিকে গিয়ে বাংলাদেশ ও মায়ানমার এর দিকে এগিয়ে যাবে।আজ আন্দামান এ ভারিবৃষ্টি পাত শুরু হবে এবং হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 km এবং আগামীকাল গতি বেড়ে হবে 50 থেকে 60 km. প্রতি ঘণ্টায়। ১২ মে পর্যন্ত এ রাজ্যে তাপপ্রবাহর সতর্কতা জারি থাকছে। পশ্চিমী জেলাতে আজ দুপুর 2,30 টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়া 43 ডিগ্রি , আসানসোল 42 ডিগ্রি, বহরমপুর 41ডিগ্রি, কলকাতায় 39 ডিগ্রি। বীরভূম,মেদিনীপুর,মালদা, উত্তর 24 পরগনা,দক্ষিণ চব্বিশ পরগনা তে তাপপ্রবাহ বইছে।

১২ মে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদা, দুই দিনাজপুর তাপপ্রবাহর সতর্কতা জারি করা হয়েছে।১৪ মে রবিবার দুই ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর পূর্বেই যে সর্তকতার নির্দেশ দিয়েছে তা একই রয়েছে অর্থাৎ সমস্ত ফেরি বন্ধ রাখতে বলেছে এবং পাশাপাশি মৎস্যজীবীদের (FisherMan)সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে এবং পোর্টগুলিতেও নির্দেশ পাঠানো হয়েছে।তবে দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে যদিও কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া আজকের পর থেকে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা দিয়েছে। উত্তরের দিকে মালদা তে তাপপ্রবাহ থাকবে এবং বাকি বীরভূম ,বাঁকুড়া যে সকল জায়গায় আগে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল একই থাকবে সেই ওয়ার্নিং।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ