বেআইনি আর্থিক লেনদেন মামলায় এনসিপি নেতা জয়ন্ত পাতিলকে তলব ইডি’র

ইনফ্রাস্টাকচর লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসে বেনিয়মের অভিযোগের তদন্তে তাঁকে তলব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি আর্থিক লেনদেন মামলায় এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী জয়ন্ত পাতিলকে (Jayant Patil) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইনফ্রাস্টাকচর লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসে বেনিয়মের অভিযোগের তদন্তে তাঁকে তলব করা হয়েছে। আগামী ১২ মে এনসিপি নেতাকে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ইডির অফিসে জয়ন্ত পাতিলের বয়ান রেকর্ড করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

ইডি সূত্রের খবর, বুধবার ইনফ্রাস্টাকচর লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস (IL&FS)-এর দুটি প্রাক্তন অডিটর ফার্ম ডেলয়েট হাসকিনস অ্যান্ড সেলস (Deloitte Haskins and Sells) এবং বিএসআর অ্যান্ড অ্যাসোসিয়েটস (BSR and Associates) এর বিরুদ্ধে তদন্ত চালান গোয়েন্দারা। বেআইনি অর্থ পাচারের অভিযোগে এই তল্লাশি চালানো হয় বলে জানা যায় ইডি সূত্রে। দুই সংস্থার পাশাপাশি গ্লোবাল অডিটিং ফার্ম কেপিএমজি-র একটি ভারতীয় সহযোগী সংস্থাতেও তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয় বেশকিছু নথিও।

উল্লেখ্য এর আগে এই মামলাতেই মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকেও তলব করা হয়েছিল। কোহিনূর কন্সট্রাকশন নামক একটি সংস্থাকে কেন বরাত দেওয়া হয়েছিল, তা নিয়েই জেরা করা হয়েছিল রাজ ঠাকরেকে।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত