দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঙ্কিপক্স আর ‘আপ‍ৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়, জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের পরে এবার মাঙ্কিপক্স নিয়েও সুখবর জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্যের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মাঙ্কিপক্স আর ‘আপ‍ৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার ফলে যে সব দেশে মাঙ্কিপক্স নিয়ে বিধি-নিষেধ জারি রয়েছে সেখানে তা শিথিল হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য গত সপ্তাহেই অতিমারী করোনাভাইরাস আর ‘আপ‍ৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতবছর অর্থা‍ৎ ২০২২ সালের গোড়ার দিকে করোনাভাইরাসের দাপট ও প্রভাব যখন নিম্নমুখী, তখনই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে হানা দিয়েছিল মাঙ্কিপক্স। ভারত সহ একাধিক দেশে থাবা বসিয়েছিল প্রাণঘাতী ভাইরাস। পরিস্থিতির পর্যালোচনা করে মে মাসে মাঙ্কিপক্সকে ‘আপ‍ৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গোটা বিশ্বেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।

প্রতি তিন মাস অন্তর প্রাণঘাতী ভাইরাসের দাপট পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদস্থ আধিকারিকরা। জুলাই, নভেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই সতর্কতা জারি রেখেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গত বছরের গোড়ার দিক থেকে শুরু করে চলতি বছরের ৮ মে পর্যন্ত গোটা বিশ্বে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার জনের বেশি। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। যদিও বর্তমানে প্রভাব ও দাপট কমায় ‘আপ‍ৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ সংক্রান্ত সতর্কতা তুলে নেওয়া হলো।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ