কংগ্রেসের কাছ থেকে জলন্ধর আসন ছিনিয়ে নিল আপ, চতুর্থস্থানে বিজেপি

তিনি কংগ্রেস প্রার্থী করমজি‍ৎ কাউরকে ৫৮ হাজার ৬৪৭ ভোটে হারিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: জলন্ধর লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হলেন আম আদমি পার্টির (আপ) সুশীল কুমার রিঙ্কু। তিনি কংগ্রেস প্রার্থী করমজি‍ৎ কাউরকে ৫৮ হাজার ৬৪৭ ভোটে হারিয়েছেন। বিজেপি প্রার্থীকে চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তৃতীয়স্থানে রয়েছেন শিরোমণি অকালি দল প্রার্থী। জয়ের জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন জানিয়েছেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং।

গত ২০১৯ সালে জলন্ধর লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সান্তোখ সিং চৌধুরী। চলতি বছরের জানুয়ারি মাসে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাঁর মৃত্যুতেই উপনির্বাচন হয়েছিল। গত ১০ মে ভোট নেওয়া হয়েছিল। আসন দখলে রাখতে কংগ্রেস প্রার্থী করেছিল প্রয়াত সাংসদ সান্তোখ সিং চৌধুরীর বিধবা পত্নী করমজি‍ৎ কাউরকে। আর আপ প্রার্থী করেছিল প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুশীল কুমার রিঙ্কুকে।

শনিবার ভোটগণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন আপ প্রার্থী। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ব্যবধান। শেষ পর্যন্ত ভোট গণনা শেষে দেখা যায় আপ প্রার্থী পেয়েছেন ৩ লাখ ২ হাজার ৯৭ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪৫০ ভোট। অকালি-বসপা জোটের প্রার্থী পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৩৫৪ ভোট। আর এক লাখ ৩৪ হাজার ৭০৬ ভোট পেয়ে চার নম্বর পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি প্রার্থীকে।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের