কর্নাটকে বিপুল জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন মোদি

শনিবার বিকেল টুইট করে করে রাজনৈতিক প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে ঠ্যালার নাম বাবাজি। কর্নাটকে সরকার বাঁচাতে কার্যত গত ছয় মাস ধরে ঝাঁপিয়েছিলেন তিনি। প্রতি মাসে একবার করে কন্নড় ভূমে নানা অছিলায় গিয়ে উন্নয়নের ঢঙ্কা বাজিয়েছিলেন। বিধানসভা ভোটের প্রচারের শেষ লগ্নে কয়েক কিলোমিটারজুড়ে রোড শো করেছেন। ধর্মের তাসও খেলেছিলেন। এমনকী বজরংবলীকেও টেনে নামিয়ে এনেছিলেন ভোট ময়দানে। কিন্তু কোনও কিছুতেই শেষ রক্ষা হয়নি। কর্নাটকে চরম লজ্জার হারের স্বাদ পেতে হয়েছে বিজেপিকে। দাক্ষিণাত্য থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পদ্ম শিবির। আর দলের মুখ পোড়ার দিন চাঁদ সদাগরের বাঁ হাতে মনসাকে পুজো দেওয়ার মতোই প্রতিপক্ষ কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বিকেলে টুইট করে কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কর্নাটক বিধানসভা ভোটে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানাচ্ছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য তাদের (কংগ্রেসের)  প্রতি আমার শুভ কামনা রইল।’ পাশাপাশি লজ্জাজনক হারে মানসিকভাবে বিপর্যস্ত কর্নাটকের বিজেপি কর্মী-সমর্থকদেরও ভোকাল টনিক দিয়েছেন প্রধানমন্ত্রী। আলাদা এক টুইটে তিনি লিখেছেন, ‘কর্নাটক ভোটে যারা আমাদের সমর্থন জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করছি। আগামী দিনে কর্নাটকের জন্য আমরা বেশি করে কাজ করব।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ১৯টি সভার পাশাপাশি ছয়টি রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। বিধানসভা ভোটে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে স্তিমিত করতে মোদির ওপরেই ভরসা করেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের আশা ছিল, খেলা ঘুরিয়ে দেবেন প্রধানমন্ত্রী। কিন্তু কর্নাটকের ফল বলছে, কন্নড়-ভূমে মোদি ম্যাজিক কাজ করেনি।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর