Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০০ কোটির মানহানির মামলায় খাড়গেকে সমন পঞ্জাব আদালতের

আগামী ১০ জুলাই কংগ্রেস সভাপতিকে সমন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ কোটি টাকার মানহানি মামলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তলব করল পঞ্জাবের সাংগ্রুর জেলা আদালত। বজরং দল হিন্দুস্থানের সভাপতি হিতেশ ভরদ্বাজের দায়ের করা মামলায় আগামী ১০ জুলাসই কংগ্রেস সভাপতিকে হাজিরার নির্দেশ দিয়েছেন সাংগ্রুর জেলা আদালতের বিচারক রমনদীপ কাউর।

কর্নাটক বিধানসভা ভোটের জন্য প্রকাশিত কংগ্রেসের দলীয় ইস্তেহারে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) ও বজরং দলের মতো উগ্র মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধের কথা ঘোষণা করা হয়েছিল। কংগ্রেসের ওই ইস্তেহারে বজরং দলকে দেশ বিরোধী বলে উল্লেখ করা হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার সাংগ্রুর জেলা আদালতে মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বজরং দল হিন্দুস্থান নামে একটি ডানপন্থী সংগঠন।

কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মামলা দায়েরকারী বজরং দল হিন্দুস্থানের সভাপতি হিতেশ ভরদ্বাজ সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের ১০ নম্বর পাতায় বজরং দলকে দেশ বিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের স্বার্থে যারা লড়াই করছেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অপমানজনক। তাই মানহানির মামলা দায়ের করা হয়েছে।’ কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরেই গত ৪ মে কংগ্রেসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং দল।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি